টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় তরুণের মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:২৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিপক্ষের হামলার ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বেড়ী পটল গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। 

নিহত তরুণ আব্বাস আলী (২৬) ওই গ্রামের মৃত কাশের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোবাইল বিক্রির পাওনা দুই হাজার টাকাকে কেন্দ্র করে সদর থানার কাকুয়া ইউনিয়নের পোলী গ্রামের নুরুর ছেলে সোহেল ও তার মেয়ের জামাই মমিন মঙ্গলবার দুপুরে আব্বাসের বাড়িতে যান। এক পর্যায়ে তারা আব্বাস আলীকে দেশীয় অস্ত্রশস্ত্র চাপাতি ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। আব্বাসের বড় ভাই আক্তার হোসেন তাকে উদ্ধার করতে গেলে তাকেও আঘাত করে গুরুতর আহত করেন তারা। 

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত আক্তার হোসেনের পা ভেঙ্গে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আব্বাস মাথায় চাপাতির কোপে আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসক ক্ষত সেলাই করে দেন। 

হাসপাতাল থেকে আব্বাস বাড়িতে চলে যান এবং বুধবার বাড়িতেই আব্বাসের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাইমুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর