ফতুল্লায় পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পুকুর থেকে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় আলীগঞ্জ অলি হাজীর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত  বিকাশ এজেন্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম ওই এলাকার ইকবাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও বশির হাওলাদারের ছেলে।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার রাতে সম্রাট নামে আরেক বিকাশ এজেন্টের ব্যবসায়ী পাওনা ৫০ হাজার টাকা দেয়ার জন্য আতিকুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন আতিকুল। একাধিকবার ফোন করার পর একবার ফোন ধরে বলেন, আমি মাহফিলে।

পরিবার ধারনা করছে, ঘাতকরা তাকে জিম্মি করে টাকা লুটে নেয়ার জন্যই তাকে দিয়ে মাহফিলের কথা মিথ্যা বলিয়েছে এবং টাকা লুটে নিয়ে গলায় ও পেটে ছুরিকাঘাত করে হত্যার পর ডোবায় ফেলে দেয়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

একাত্তর/জো
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর