রাজবাড়ীতে খোয়া যাওয়া ইজিবাইক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার দুই

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম

রাজবাড়ীতে খোয়া যাওয়া ইজিবাইক ও দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বালিয়াকান্দি থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী সদর থানার পশ্চিম ভবানীপুর গ্রামের সাগর মোল্যা (২২) ও শহীদুল ইসলাম ওরফে সোহেল (৩৮)।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তাররা রেলস্টেশন ও বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে পৌঁছার সময় তাদের সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মূল্যবান মালামাল লুণ্ঠন করে আসছিলো।

গত ১৩ নভেম্বর রাতে ইব্রাহিম শেখ নামে এক যাত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে রাজবাড়ী রেলস্টেশন থেকে বাড়ি ফেরার পথে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর এলাকায় তাদের কাছে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে এ চক্রের সদস্যরা।

এ ঘটনায় গত ১৪ নভেম্বর বালিয়াকান্দি থানায় মামলা দায়ের হয়। মামলার পর রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও বালিয়াকান্দি থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাত সাড়ে ৪টার সময় রাজবাড়ী সদরের পশ্চিম ভবানীপুর এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত ধারালো দা, চাপাতি, হাত করাত, মোবাইল ফোন ও লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার করা হয়।

সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান খান উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর