রাজবাড়ীতে নির্বাচনে সহিংসতা রুখতে পুলিশের এসটিজি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:১২ পিএম

রাজবাড়ীতে বিশেষ টহলের মধ্য দিয়ে জেলা পুলিশের স্পেশাল টাস্কিং গ্রুপ (এসটিজি’র) যাত্রা শুরু হয়েছে। যা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপতৎপরতা ও সহিংসতা রুখতে কাজ করবে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় থেকে বিশেষ একটি টহল বের করা হয়। টহল টিমের সাথে যোগ দেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। টহলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রাজবাড়ী সদর সার্কেল মো. ইফতেখায়রুজ্জামান) উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার মো. রেজাউল করিম) বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে কোন অপতৎপরতা বা সহিংসতা করতে না পারে সেজন্য জেলা পুলিশ থেকে বাছাই করে ১৫ জন সদস্যকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে এই টিম বানানো হয়েছে। শুধু নির্বাচন নয় এখন থেকে জেলার সকল সংকটে এই সদস্যরা কাজ করবেন। যার নেতৃত্ব দিবেন রাজবাড়ীর পুলিশ সুপার।

একাত্তর/আরএ
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর