মুন্সিগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: দগ্ধ নারীর মৃত্যু

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

মুন্সিগেঞ্জ একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ তার ছেলে, ছেলে বউ ও নাতি চিকিৎসাধীন রয়েছেন।

নিহত নারীর নাম সাহিদা বেগম (৫৫)। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকার বাসিন্দা। 

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তি অন্য দগ্ধরা হলেন- ছেলে রিজভী আহামেদ (৩৫), ছেলে বউ রোজিনা আক্তার (৩১) ও নাতি রাইয়ান আহামেদ (৩)।

বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম, জানান, তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তার ছেলে রিজভীর ১০ শতাংশ, তার স্ত্রী রোজিনার ১২ শতাংশ ও সন্তান রাইয়ান আহামেদের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ মুন্সিগঞ্জে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ইদ্রাকপুর এলাকার ওই ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় এলাকার মানুষ বাইরে বের হয়ে দেখেন, ভবনের পঞ্চম তলায় আগুন জ্বলছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে দগ্ধদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ভবনটি নির্মাণকাজ কিছুদিন আগে শেষ হয়েছে। ভবনের মোট ১৪টি ফ্ল্যাটের মধ্যে ১২টি ভাড়া হয়েছে। পাঁচ তলার ১২ নম্বর ফ্ল্যাটে পরিবারসহ ভাড়া থাকেন রিজভী আহমেদ।

ছেলে রিজভী বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখি আগুন। পরে সন্তানকে কোলে নিয়ে দ্রুত বের হতে হতে দগ্ধ হই। মা ছিলো রান্নাঘরে। 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আবু ইউসুফ বলেন, আমাদের ধারণা, কক্ষের সব দরজা-জানালা বন্ধ ছিলো। আগুন আবদ্ধ কক্ষ থেকে ব্যাপক শক্তি সঞ্চয় করে। পরিবারের কেউ যখন কোনো একটা দরজা খুলে, তখন কক্ষে অক্সিজেন প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এ কারণে ওই ফ্ল্যাটসহ সম্পূর্ণ ভবনের সব কটি কক্ষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন জানান, আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে একটি বিদ্যুতকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কাওসার (৩০)। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিলো।
কষ্ট সইবার মতো আর অবশিষ্ট কেউ রইল না। নিভে গেলো একটি পরিবারের সবকটি প্রাণ। একে একে পরপারে চলে গেলেন স্বামী, স্ত্রী ও তাদের তিন সন্তান। গ্যাসের আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাটে একটি বিদ্যুতকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে...
নারায়ণগঞ্জের একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর