আজাদে বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ শামীমের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ পিএম

ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন নৌকার প্রার্থী শামীম।

তিনি বলেন, নৌকার জনসমর্থনে ভীত হয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ নিজের মালিকানাধীন গণমাধ্যমে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক-এমন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে গত আট ডিসেম্বর আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। পরে ১৫ ডিসেম্বর শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেন শামীম হক।

অন্যদিকে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে শামীমও পাল্টা অভিযোগ করেছিলেন ইসিতে। তার দাবি, আজাদ যুক্তরাষ্ট্রের নাগরিক।

নির্বাচন কমিশনের শুনানিতে আজাদের প্রার্থিতা টিকে গেলেও শামীমের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপর তিনি হাই কোর্টে যান। হাইকোর্ট ইসির সিদ্ধান্ত বহাল রাখে। তবে শেষ পর্যন্ত চেম্বার আদালতের রায়ে ভোটের মাঠে ফেরেন শামীম।

স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। দৈনিক সমকালের প্রকাশক তিনি। এছাড়া একটি টেলিভিশনও রয়েছে তার মালিকানায়।

সংবাদ সম্মেলনে শামীম বলেন, কোনো ধরনের তথ্য প্রমাণ তুলে না ধরে মনগড়াভাবে তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সম্মানহানির চেষ্টা করছেন ঈগল প্রতীকের প্রার্থী।

তিনি আরও বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটিয়ে উল্টো আওয়ামীলীগের সমর্থকদের বিরুদ্ধে হামলার মিথ্যা অভিযোগ তুলছেন।

এসব বিষয়ে শামীম হক সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোসসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কেএসএইচ
ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর