টাঙ্গাইলে নৌকার মিছিলে গুলির অভিযোগ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:২১ এএম

টাঙ্গাইল-৫ আসনে বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ও আওয়ামী লীগের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ, ছানোয়ার হোসেনের সমর্থকদের ছোড়া গুলিতে যুবলীগ নেতাসহ তিন জন আহত হয়েছেন। তবে এমন ঘটনা অস্বীকার করেছেন স্থানীয় এমপি। সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেছেন, হেয় করতে এমন নাটক সাজানো হয়েছে। 

রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন- বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও রোকন মিয়া। 

আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করে। এসময় বর্তমান এমপি ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন আহত হয়েছে। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় এমপি ছানোয়ার হোসেন একাত্তরকে বলেন, নৌকার মিছিলে গুলি হয়েছে এমন ঘটনা আমার জানা নেই। তবে গত রাতে ওই এলাকার আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। রাত ১১টায় নৌকার মিছিলে গুলি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু আমার লোকজন দেখেছে, সেখানে মিছিলের কিছু ছিল না। ৫/৭টি মোটরসাইকেল নিয়ে মুখ ঢেকে কিছু লোক এসেছিল। আমার লোকজনও সেখানে ছিল। তারা যদি গুলিই করতো তাহলে সেখানেই দাঁড়িয়ে থাকবে কেন! পরে পুলিশ তাদের সঙ্গে নিয়ে আলামত সংগ্রহ করে কথা বলার জন্য থানায় নিয়ে গ্রেপ্তার দেখিয়েছে। গুলিতে তিন জন আহত দাবি করা হলেও কার কোথায় গুলি লেগেছে এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, আমি দুই বারের নির্বাচিত এমপি। নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে আছি। আমাকে হেয় করতে এমন নাটক সাজানো হয়ে থাকতে পারে।

তার আরও অভিযোগ, গত দুই বার নৌকা প্রতীকে লড়ার সময়ও অভিযোগকারীরা আমার বিপক্ষে ছিল।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-৫ আসনে এমপি নির্বাচিত হন ছানোয়ার হোসেন। তবে এবার তাকে সরিয়ে ওই আসনে মামুনুর রশিদকে নৌকার মাঝি করেছে আওয়ামী লীগ।

একাত্তর/এসি
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর