এবার গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:২২ পিএম

নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় এবার গোপালগঞ্জের মুকসুদপুরের একটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঝিনাইদহ শহরের দুই জায়গায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান।

এই আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া।

বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশের ডাক দেয় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী।

দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার সকাল আটটায়। অর্থাৎ এরপর আর সভা-সমাবেশ করা যাবে না।

এদিকে ঝিনাইদহ শহরে পাশাপাশি দুই জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সমাবেশ ডাকায় সেখানেও ১৪৪ ধারা জারি করা হয়।

বিকেল তিনটায় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী এবং একই সময়ে পানি উন্নয়ন বোর্ড মাঠে জনসভা আয়োজন করেছিলো নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী।

আরবি
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর