ফরিদপুর-৪ আসনে নিক্সন চৌধুরীর হ্যাটট্রিক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪ পিএম

ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও কৃষ্ণপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো এ আসনে বিজয়ী হলেন তিনি। 

ঈগল প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ৬৬ ভোট। 

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ৪৫ হাজার ৫৬৯ ভোটে বিজয়ী হয়েছে নিক্সন চৌধুরী। 

ফরিদপুরের আলোচিত এ আসনে শুরু থেকেই এগিয়ে ছিলেন ঈগল প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী।

একমাত্র ফরিদপুর-১ আসন ছাড়া জেলার বাকি দুইটিতেও নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে স্বতন্ত্র যারা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

 

একাত্তর/জো
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক দগ্ধ হয়ে নিহত হয়েছেন। 
ফরিদপুর সদর উপজেলায় এক যুবককে হাত-পা ভেঙে এবং দুই চোখ উপড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় রাতের আঁধারে সরকারি সার পাচারের সময় বিসিআইসির এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ সময় পাচারে ব্যবহৃত ট্রাকসহ ২৫০ বস্তা সরকারি ডিএপি সার জব্দ...
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া ও আড়কান্দি সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। 
বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। নিজ দেশের মাটিতে এই জয় পেয়েছেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুনসহ সব মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে সারা দেশে গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ইতিমধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, রাজনৈতিক দল...
দেশে প্রায় ৫০ শতাংশ নারী কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হন বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর