দুই তরুণীকে দফায় দফায় ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম

বাগেরহাটে গভীর রাতে দুই তরুণীকে আটক দুই দফা ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার এক তরুণী দুই জনের নামে মামলার পর এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত একটার দিকে জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকের নাম শাকিল সরদার (২৫)। তিনি ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও  স্থানীয় কাজী আজাহার আলী কলেজে অনার্সের ছাত্র বলে জানা গেছে। অপর আসামি শাকিলের বন্ধু একই গ্রামের মেহেদী হাসান (২০)। তিনি পলাতক। 

মামলার এজহারের বরাত দিয়ে পুলিশ জানায়, ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার দুই তরুণী পড়ালেখার পাশাপাশি ঢাকায় একটি কপি শপে চাকরি করেন। শনিবার তারা দুই বান্ধবী চাচাতো ভাই ও বন্ধুর সঙ্গে দুটি মোটরসাইকেল যোগে বাগেরহাটের বিভিন্ন এলাকা ঘুরে রাত একটার দিকে খুলনায় যাচ্ছিলো। পথে জাড়িয়া এলাকায় পৌঁছালে শাকিল ও মেহেদী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে তাদের মারধর করে। পরে পাশের চায়ের দোকানে নিয়ে যায়। সেখান এবং পাশের আরেকটি জায়গায় দুই দফা ধর্ষণ করে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান জানান, দুই তরুণীকে ধর্ষণের পর আসামিরা তাদের শ্রীঘাট এলাকায় পৌঁছে দেয়। পরে ওই তরুণীদের সঙ্গে থাকা তাদের বন্ধুরা ৯৯৯ নম্বরে ফোন করে। পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করেছে। 

তিনি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিয়ান চলছে বলে পুলিশ জানায়।

সোমবার দুপুরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাকিলকে বাগেরহাট জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান আরও জানান, নির্যাতনের শিকার দুই তরুণীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে তাদের জবানবন্দি গ্রহণ এবং  বিভিন্ন আলমত জব্দ করা হয়েছে।

ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস জানান, ইতিমধ্যে শাকিল সরদারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর