ফরিদপুরে সুটকেস ভর্তি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:১৭ পিএম

ফরিদপুরে নতুন বাস স্ট্যান্ড এলাকায় সুটকেসের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার সকালে নতুন বাস স্ট্যান্ড এলাকার গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে একটি সুটকেস মরদেহটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে রাজবাড়ী রাস্তার মোড়ের দিক থেকে একটি মহেন্দ্র করে বোরকা পড়া এক নারী সুটকেসটি ৪-৫ জন লোকের সহায়তায় থেকে নামায়। পরে সুটকেসটি গোল্ডেন লাইন বাসের কাউন্টারের সামনে একটি লাইটপোস্টে সামনে রেখে ঢাকাগামী একটি বাসে করে চলে যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ফরিদপুর কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ শামীম জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে সুটকেসের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহের ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি মৃতের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করা হবে।

একাত্তর/এএ/এসি
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর