তরুণীকে জিম্মি করে পাঁচ যুবকের ধর্ষণ, গ্রেপ্তার তিন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:০২ পিএম

কিশোরগঞ্জে পোশাক শ্রমিক এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার বিকেলে জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই আশপাশের এলাকা থেকে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- পাকুন্দিয়া পৌরসভার বীর পাকুন্দিয়া গ্রামের কাউসার আহম্মেদ (২৪), একই এলাকার জুবায়েদ হাসান শুভ (১৮) ও চর পাকুন্দিয়া গ্রামের তোফাজ্জল হোসেন রাজু (১৮)। 

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ওই তরুণী কর্মস্থল গাজীপুর থেকে পাকুন্দিয়ার নিজ বাড়িতে আসেন। অটোরিকশাযোগে বন্ধুসহ তারাকান্দি এলাকায় ঘুরতে বের হলে একদল যুবক তাদের জিম্মি করে অটোরিকসাসহ তারাকন্দি ফাজিল মাদ্রাসার মাঠে নিয়ে যায়। সেখানে তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এক পর্যায়ে তরুণীকে ভয় দেখিয়ে তারাকান্দি ফাজিল মাদ্রাসার পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ অবস্থায় মেয়েটির বন্ধু মুক্তিপণের টাকা এনে দেয়ার কথা বলে কৌশলে তাদের কাছ থেকে সটকে পরে এবং বিষয়টি পুলিশে জানায়। 

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আল আমিন হোসাইন জানান, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশের দ্রুত অভিযানের কারণে তিনি প্রাণে বেঁচে গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পাঁচ জন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় সাত জন জড়িত ছিল। তিন জনকে গেপ্তারসহ তাদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অন্য চার জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো এবং নির্যাতনের শিকার তরুণীকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও জানান এএসসি আল আমিন।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর