শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ এএম

শেরপুরের ঝিনাইগাতীতে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ধারণা করা হচ্ছে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত নুর ইসলাম (৬৫) উপজেলার গুরুচরন দুধনই গ্রামের মৃত শাহার উদ্দিনের ছেলে।

সোমবার রাতে উপজেলার তাওয়াকোচার সেগুনের চালি পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সোমবার বিকেলের দিকে তিনি গরু আনতে পাহাড়ে যান, এরপর আর বাড়ি ফিরেননি। রাত ৮টার দিকে নুর ইসলামের আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন তার খোঁজে পাহাড়ে যান।

ছবি: একাত্তর

খোঁজাখুঁজির একপর্যায়ে সেগুনের চালি নামকস্থানে তার মরদেহ পাওয়া যায়।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, নিহতের মুখের বাম পাশে থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দিনের কোন এক সময় হাতির দল তাকে পায়ে পিষ্ট করে মেরে ফেলে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসাথে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এএ
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর