ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাইক আরোহী নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১০ পিএম

দ্রুতগতির গাড়ির চাপায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে নেয়ার একদিন পরে মারা যান।

রোববার রাত আড়াইটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের শিবচরের মুন্সীবাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আল মাসুদ (২৫) ও একই গ্রামের তৈয়বুর রহমানের ছেলে  আফ্রিদি হাসান (২২)।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, রোববার রাতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন মাসুদ ও আফ্রিদি। মুন্সীবাজারে একটি গাড়ি তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন চালক আল মাসুদ।

গুরুতর আহত অবস্থায় আফ্রিদি হাসানকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে নেয়া হয় পঙ্গু হাসপাতালে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, চাপা দেওয়া গাড়ি শনাক্তে পুলিশ কাজ করছে।

এএ/আরবি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর