রোগীদের বিড়ম্বনা এড়ানোই লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম

চিকিৎসা নিতে গিয়ে রোগীদের যেনো বিড়ম্বনায় পড়তে না হয় সে লক্ষ্যেই নিজের কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সোমবার টাঙ্গাইলে মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের নার্সিং ইন্সটিটিউট পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা নিতে এসে মানুষের যাতে বিড়ম্বনায় পড়তে না হয়, সে লক্ষ্যে আমি কাজ করবো। আমি আপনাদের সকল প্রশ্নগুলো জানি। সুতরাং আমি একদিনে সব পারবো না।

‘একটু কাজ করি, ছয় মাস যাক। তারপর আপনারা কথা বলবেন। এরই মধ্যে আমি সকলকে কড়া নির্দেশ দিয়েছি,’ বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবে মাত্র কাজ শুরু করলাম। আমার একার পক্ষেও এসব সম্ভব না।

এ সময় তিনি চিকিৎসা ব্যবস্থা সারাদেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে নিজের উদ্যোগের কথাও তুলে ধরেন।

বলেন, আমি যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো স্বাবলম্বী করতে পারি, তাহলে রোগীগুলো ঢাকা ও চট্টগ্রামসহ বড় বড় শহরে গিয়ে ভিড় করবে না। তাতে পরিবেশ ভালো হবে। সাধারণ মানুষ গ্রামে বসে চিকিৎসা পাবে।

গ্রামে চিকিৎসকরা থাকতে চায় না- এই প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামে চিকিৎসক থাকতে চায় না। কেন চায় না। সে বিষয়টি আমাকে দেখতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে।

এদিন সামন্ত লাল সেন কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং কলেজ, কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট, ভারতেশ্বরী হোমস ও দক্ষতা উন্নয়ন প্রকল্প গুলোসহ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন।

পরে কুমুদিনী নার্সিং কলেজের নবাগত শিক্ষার্থীদের ‘শিরাবরণ’ অনুষ্ঠানে যোগ দেন এবং ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরবি
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের চিকিৎসা খাত চরম অবহেলা ও লুটপাটের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর