তাদের টার্গেট ডুপ্লেক্স বাড়ি, পালাতেন ভারতে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪ পিএম

আবারও টার্গেট ডুপ্লেক্স বাড়ি। এবার আশুলিয়ায়। ডাকাত চক্রটি যতোটা দুর্ধর্ষ ততটাই প্রযুক্তিগতভাবে দক্ষ। তাদের মোবাইলে থাকে না সিম কার্ড। ব্যবহার করে পকেট রাউটার। ডাকাতির পরই তারা পাড়ি জমায় ভারতে। আশুলিয়ার একাধিক বাড়িতে ডাকাতির পর চক্রটির ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশুলিয়ার একটি ডুপ্লেক্স বাড়িতে গেলো বছরের নভেম্বরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় সিসি ক্যামেরায় ধরা পড়ে চার ডাকাত। সূত্র বলতে এটুকুই। সেই সূত্র বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রটিকে শনাক্ত করে পুলিশ। শুরু হয় অভিযান। একে একে গ্রেপ্তার করা হয় ছয় জনকে। উদ্ধার করা গুলিভর্তি বিদেশি পিস্তল।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। দলটি ডাকাতির সময় তাদের সঙ্গে থাকা মোবাইলে কোনো সিম ব্যবহার করে না। ব্যবহার করে পকেট রাউটার।

এসপি মো. আসাদুজ্জামান বলেন, ডাকাতির সময় নিজেদের লুকানোর জন্য ডাকাত সদস্যরা মুখে মাস্ক ব্যবহার করেন। তারা মোবাইলে কোনো ধরনের সিম ব্যবহার না করে- পকেট রাউটার ব্যবহার করে। অনেক সময় শরীরে অতিরিক্ত কাপড়চোপড় লাগিয়ে শরীরের কাঠামোও পরিবর্তন করতো তারা।

ডাকাতির আগেই চক্রটির সদস্যরা তাদের টার্গেট করা ডুপ্লেক্স বাড়ি মোটরসাইকেল বা সিএনজিতে রেকি করতো।

অভিযোগ রয়েছে, ডাকাত সর্দার কামাল গাজী বর্তমানে কারাগারে বসেই টাকার ভাগ পান।

বড় কোনো ডাকাতির ঘটনা ঘটানোর পর তাদের কেউ কেউ ভারতে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার দেশে ফিরে এসে নতুন ঘটনা ঘটায়।

 

একাত্তর/আরএ
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর