মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:১১ পিএম

মানিকগঞ্জে গার্মেন্টসের শ্রমিকবাহী মিনি বাসের সাথে প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এ. জেড. এম সাখাওয়াত হোসেন (৬৭) মানিকগঞ্জের মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় থাকতেন।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকালে নিজের প্রাইভেটকারে মানিকগঞ্জে হাসপাতালে আসছিলেন চিকিৎসক সাখাওয়াত হোসেন। এসময় পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় শ্রমিকবাহী বাসের সাথে এটির সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, দুর্ঘটনার পর মিনি বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২০১৭ সাল থেকে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাখাওয়াত হোসেন।

একাত্তর/আরএ
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর