ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১১:২৮ এএম

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার ভোর থেকে সৃষ্টি হওয়া এই যানজট বেলা সাড়ে ১০টার দিকে স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন উত্তর) রফিকুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজ ভর্তি পরীক্ষা থাকায় এই মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি। 

তিনি জানান, এলেঙ্গা থেকে সেতুপূর্ব পাড় পর্যন্ত দুই লে‌নে সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাক চালকরা ঘু‌মি‌য়ে যান। এতে পেছ‌নের গা‌ড়িগু‌লোও ম‌নে ক‌রে সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। যানজট নিরস‌নে জেলা ও হাইও‌য়ে পু‌লি‌শের সদস্যরা কাজ কর‌ছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে। সকাল ৯টার পর থেকে মহাসড়কটির এই সীমানায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান জেলা ট্রাফিক পুলিশের এই ইন্সপেক্টর।

এর আগে ভোর থেকে শুরু হওয়া যানজট প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ হয়। যানজ‌টের কার‌ণে উত্তরব‌ঙ্গগামী এবং ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা হ‌তে ভুঞাপুর-তারাকা‌ন্দি- বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চ‌লিক সড়ক ব্যবহার ক‌রে সেতু গোলচত্বর হ‌য়ে চলাচল করেছে। 

একাত্তর/এসি
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর