বাগান থেকে বাজারে আসতে লেবুর দাম হচ্ছে দ্বিগুণ

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১:৫১ এএম

সারাদেশে লেবু উৎপাদনের মধ্যে টাঙ্গাইল অন্যতম। রমজান উপলক্ষে বাজারে এক লাফে লেবুর দাম বেড়েছে প্রায় তিনগুণ। চাষিরা বলছেন, বাগান থেকে যে দামে লেবু বিক্রি হয় খুচরা বাজারে তার দাম হয় দ্বিগুণেরও বেশি। আর কৃষি কর্মকর্তারা বলছেন, উৎপাদনের চেয়ে চাহিদা বেড়ে যাওয়াতেই বেড়েছে লেবুর দাম।

লেবু চাষের অন্যতম জেলা টাঙ্গাইল। এখানকার বিভিন্ন উপজেলায় লেবু বাগান থেকে কেজি হিসাবে লেবু বিক্রি করেন চাষিরা, খুচরা বাজারে বিক্রি হয় হালি কিংবা ডজন হিসাবে। আকার ভেদে ৮ থেকে ১২টি লেবুর ওজন হয় এক কেজি।

কিছুদিন আগেও বাগান থেকে ১০টিতে এক কেজি হয় এমন লেবুর দাম ছিলো প্রতি কেজি ৪০ টাকা। সেই লেবু এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে।

লেবু চাষিরা বলছেন, তারা আগের মতোই দাম পাচ্ছেন। তারা দাম বাড়াননি।

কিন্তু এরপরও খুচরা বাজারে লেবুর দামের হিসাব মেলাতে পারছেন না ব্যবসায়ী আর ক্রেতারা। কারণ ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে কেনা প্রতিটি লেবুর দাম পড়ে সর্বোচ্চ ৮ টাকা। অথচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা। এবার অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে লেবু কেনা বন্ধ করে দিয়েছেন অনেক ক্রেতা।

পাইকারি ব্যবসায়ী বলছেন, শ্রমিকের খরচ, পরিবহন খরচসহ অন্যান্য খরচ মিলে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, রোজা আসতেই দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ দুলাল উদ্দিন জানান, মাস দুয়েক পরে শুরু হবে লেবু উৎপাদনের ভরা মৌসুম। এখন বাগানে লেবু কম, অথচ চাহিদা বেশি। তাই এর দামও বেশি।

টাঙ্গাইল জেলার দুই হাজার হেক্টর জমিতে লেবু উৎপাদন হয় প্রায় ২২ হাজার মেট্রিক টন। প্রতিবছর শীতকালে লেবুর চাহিদা সর্বনিম্ন থাকে, এসময় দামও থাকে কম। শীত শেষেই আবার বাড়তে থাকে লেবুর দাম।

একাত্তর/আরএ
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর