প্রথমবার নদীতে গোসল, আর ফিরলো না দুই ভাই

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৮:২৭ পিএম

নরসিংদীতে নদীতে গোসল  করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার দুপুর ১২টার দিকে জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- মাহাদী হাসান (১২) ও মিশাল হাসান (৮)। তারা উপজেলার উত্তর কারারচর গ্রামের ফরিদ আহমেদের ছেলে।

পুটিয়া ইউপি সদস্য রোমান পাঠান, সকালে মাহাদী  ছোট ভাইকে নিয়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দুপুরে তারা অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে হাড়িধোয়া নদীতে গোসল করতে নামে। এসময় তারা পানিতে তলিয়ে যায়। অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।  

শিশুদের মা মাহমুদা বেগম বলেন, বাচ্চারা কোনো দিন নদীতে গোসল করতে যায় না। আজ কেন হঠাৎ নদীতে নামলো সেটা বলতে পারছি না। তাদের মৃত্যুর বিষয়টি আমি মেনে নিতে পারছি না।

শিবপুর থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। পরিবার বা অন্য কেউ এ বিষয়ে কিছু জানায়নি। 

একাত্তর/এসি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর