১৯ মার্চ ‘প্রতিরোধ দিবস’ পালনের দাবি গাজীপুরবাসীর

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১১:৩৭ এএম

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরুর আগে, ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ হয় গাজীপুরে। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরসস্ত্র করা হবে এমন খবরে, সংগ্রাম পরিষদের ডাকে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয় মুক্তিকামী বীর জনতা। পাকিস্তানি বাহিনীর গুলিতে হতাহত হন মুক্তিকামী অনেক মানুষ। দিনটিকে জাতীয়ভাবে পালনের দাবি এলাকাবাসীর।

একাত্তরে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার আগেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ হয় গাজীপুরে। ১৯ মার্চ সংগ্রাম পরিষদের ডাকে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয় মুক্তিকামী সাধারণ মানুষ।

সেদিন চান্দনা চৌরাস্তায় পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন হুরমত ও কানু মিয়া। তবে পিছু না হটে পাল্টা প্রতিরোধে রাজবাড়ী সড়কে মালগাড়ির ওয়াগন দিয়ে দুর্ভেদ্য অবরোধ গড়ে তোলে সাধারণ মানুষ। তাদের ওপর নির্বিচারে গুলি চালায় পাকিস্তানি বাহিনী। শহীদ হন নিয়ামত আলী ও মনু খলিফা।

সেই প্রতিরোধ যুদ্ধের শহীদ পরিবারের সদস্যদের অনেকেই এখনো রয়েছেন দৈন্যদশায়। বিশেষ দিনেই কেবল তাদের খোঁজ নেয়া হয়। 

শহীদ পরিবারের স্বজনরা সরকারের কাছে তাদের দেখভালের আহ্বান জানান। তাছাড়া কবর সংস্কারসহ অন্য বিষয়গুলোতেও মনোযোগ দেয়ার পরামর্শ তাদের।

পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধের দিনটিকে জাতীয়ভাবে পালন না করায় ক্ষোভ জানান, সেদিনের প্রতিরোধ যুদ্ধের বীর যোদ্ধারা।

এ ব্যাপারে কেউ উদ্যোগী ভূমিকা নিলে, পূর্ণ সহযোগিতা থাকবে বলে জানান তৎকালীন জয়দেবপুর মুক্তি সংগ্রাম পরিষদের অ্যাকশন কমিটির আহ্বায়ক ও বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সেদিনের ঘটনার স্মরণে চান্দনা চৌরাস্তায় স্মারক ভাস্কর্য জাগ্রত চৌরাঙ্গী, আর জয়দেবপুরে রেলগেটে সশস্ত্র প্রতিরোধ নামের দুটি ভাস্কর্য নির্মাণ হয়েছে।

 

একাত্তর/আরএ
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর