তিন বছরে বিরুলিয়ার বনাঞ্চলের এক তৃতীয়াংশ দখল

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:৫২ এএম

গত দুই-তিন বছরে দখল হয়ে গেছে সাভারের বিরুলিয়ার কালিয়াকৈর বনাঞ্চলের এক তৃতীয়াংশ। এই বনের ৯০ একরেরও বেশি অংশ পাহারায় গড়ে থাকেন মাত্র একজন প্রহরী।

বন প্রহরীরা বলেন, এতে গাছ চুরিসহ বনকেন্দ্রিক অপরাধ ঠেকানো, অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। আর পরিবেশবিদরা বলছেন, এভাবে বন রক্ষা করা যাবে না। দরকার অংশীদারিত্বমূলক বনায়ন।

রাজধানীর উপকণ্ঠেই সাভারের বিরুলিয়ায় বন বিভাগের কালিয়াকৈর বনাঞ্চল। প্রায় ৭০০ একরের এই বনাঞ্চলে আছে গর্জন, শাল, বহেরা, আকাশমনি, হরিতকিসহ হরেক প্রজাতির গাছ।

বন বিভাগের পাশাপাশি এই বনাঞ্চল দেখভাল করে সামাজিক বনায়ন কর্মসূচির সাথে যুক্ত স্থানীয় মানুষ। তাদের অভিযোগ, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশে প্রতিনিয়তই দখল হয়ে যাচ্ছে বন। রাতারাতি গড়ে উঠছে স্থাপনা।

অবশ্য এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে রাজি হননি বন বিভাগের সাব-বিট কর্মকর্তা মহিদুর রহমান।

ভূমি দস্যু আর গাছ খেকোদের হাত এই সরকারি বনভূমি রক্ষায় বনপ্রহরীর সংখ্যা মাত্র ৯ জন। তাদের কাছেও অনেক সময়ই থাকে না প্রয়োজনীয় অস্ত্র ও গুলি। এ অবস্থায় বনদস্যুদের মারধরের শিকার হন তারা।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক জানান, শুধু বনরক্ষী দিয়ে এই বিশাল বনাঞ্চল রক্ষা করা সম্ভব নয়। এজন্য দরকার অংশীদারিত্বমূলক বনায়ন।

তবে স্থানীয়দের দাবি, বিরুলিয়ার কালিয়াকৈর বনাঞ্চল রক্ষায় সবার আগে দরকার বন বিভাগ আর প্রশাসনের কঠোর অবস্থান।

 

একাত্তর/জো
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর