শ্যালকের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম

ফরিদপুরের মধুখালীতে শ্যালকের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক যুবক। শুক্রবার ভোররাত একটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবক নিজাম উদ্দিন (৩৫) ওই গ্রামের মানিক শেখের ছেলে। রাতে আহত অবস্থায় তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেবার পথে মারা যান তিনি।

নিহতের ছোট ভাই আজিম উদ্দিনের অভিযোগ, বড় ভাইকে তার শ্যালক আশুারুল, ইলিয়াস, মামুন, হারুনসহ বেশ কয়েকজন মধ্যরাতে ঘরে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

তিনি জানান, নিজাম উদ্দিনের সাথে তার শ্যালিকাকে নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের ঝামেলা ছিলো। শ্যালিকাকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে রাতে তাকে বাড়িতে নিয়ে আসেন তিনি। এ খবর পেয়ে ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন শ্যালিকাকে নিতে এসে ঘরে ঢুকে তার ভাইকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।

নিহত নিজামের শ্বশুরবাড়ি একই উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামে বলেও জানান আজিম।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, সকালে হত্যাকাণ্ডের খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট লাশের সুরতহাল করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নিজাম উদ্দিনের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে এবং এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর