ঈদ যাত্রায় সড়কের যে ১৩ কিলোমিটারে ভোগান্তির শঙ্কা

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১:০৯ এএম

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত ফোর লেনের কাজ শেষ না হওয়ায় এবারও ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা করছেন যাত্রীরা। তারা জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ২৬ জেলার মানুষ যাতায়াত করেন। যে কারণে ঈদে বাড়ে যানবাহনের বাড়তি চাপ। যদিও পুলিশ বলছে, গতবারের মতোই এবারও যানজট কমাতে তারা তৎপর আছেন।

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনে নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারেন ২৬ জেলার মানুষ। কিন্তু বিপত্তি বাধে এলেঙ্গা থেকে সেতুর পূর্ব পাড় পর্যন্ত। এখানকার ১৩ কিলোমিটার পথের কাজ শেষ না হওয়ায় যানবাহনগুলোকে এখনো দুই লেনেই চলতে হয়। যে কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

তবে গত দুই ঈদের আগে ফিটনেসবিহীন গাড়ি তদারকি, যানজট নিরসনসহ জেলা পুলিশের তৎপরতায় স্বস্তির ঈদ যাত্রা করেছেন সবাই।

চালক ও যাত্রীরা বলছেন, এবারও পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিলে ঈদ যাত্রা ভালো হবে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদে উত্তরের ঘরমুখো মানুষের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছেন তারা। এবছর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে জোকারচর থেকে সেতু পর্যন্ত চার কিলোমিটার সড়কে ফোর লেনের সুবিধা পাবে মানুষ।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, বড় কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা না হলে এবারের ঈদ যাত্রায় ভোগান্তি হবে না।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, যে বাসগুলো যাত্রী তুলবে তারা একটা লেনে যাবে, আর অন্য বাসগুলো ডানপাশ দিয়ে চলে যাবে।

স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করলেও ঈদে ৪৫ থেকে ৫০ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে।

 

একাত্তর/আরএ
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর