হঠাৎ বেড়েছে চালের দাম

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৯:৪৮ এএম

হঠাৎ করেই বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে দেশের চিকন ও মোটা সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে বলে জানিয়েছে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এদিকে দেশের বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরেও সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। ধান সঙ্কটের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন মিলাররা।

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ভোক্তাদের। তার ওপর আবারো চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে তারা। তাই ক্রেতারা বলছেন, চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চালাতে হবে।

টিসিবির হিসাবে, এক সপ্তাহ আগে নাজির ও মিনিকেটের মতো সরু চালের কেজি ছিলো ৬২ থেকে ৭৫ টাকা। বুধবার তা বেড়ে হয়েছে ৬৫ থেকে ৭৬ টাকা।

৫২ থেকে ৫৬ টাকা কেজির পাইজাম ও লতা চাল বেড়ে হয়েছে ৫৪ থেকে ৫৬ টাকা।

আর স্বর্ণা ও চায়না ইরির মতো মোটা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা, যা সপ্তাহখানেক আগে ছিলো ৪৮ থেকে ৫২ টাকা।    

দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সরকারের বেঁধে দেয়া দামেই চাল বিক্রি হচ্ছিল। কিন্তু মাস খানেক যেতে না যেতেই চালের দাম বাড়ানো শুরু করেছে ব্যবসায়ীরা।

খাজানগরের বড় কয়েকটি অটো রাইস মিলের মালিকদের হঠাৎ চালের দাম বৃদ্ধি কারণ জানতে চাওয়া হলে তারা বলেন, বাজারে পর্যাপ্ত ধান পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যাচ্ছে, তাও কিনতে হচ্ছে বেশি দামে। তাই চাল উৎপাদনের খরচও বেড়ে গেছে।

কুষ্টিয়ার বাজার তদারকি কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং চালু আছে।

আর বাড়তি দামে চাল বিক্রি করায় এর আগেও কয়েকটি মিল মালিককে জরিমানা করা হয়েছে বলে মনে করিয়ে দেন তিনি।

বাজার মনিটরিং কর্মকর্তার সঙ্গে সুর মিলিয়ে খুচরা ব্যবসায়ীরা বলছে, আগামীতে চালের দাম আরো বাড়তে পারে।

তাই এখনই বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা।

আরবি
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে...
স্বর্ণ, সোনা, বাজুস, দাম বৃদ্ধি, বাড়লো, এক ভরি সোনার দাম কত
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৩৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর