এসিল্যান্ডের গাড়ির চাপায় ব্যবসায়ী নিহত

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১১:৩৮ পিএম

নারায়ণগঞ্জে এসিল্যান্ডের গাড়ির চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় জেলার সোনারগাঁও পৌর শহরের আমিনপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ওয়াহিদ হোসেন দিলীপ। তিনি সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মোসলেউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর এলাকার আদমপুর বাজারে যাওয়ার পথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমের ব্যবহৃত সরকারি গাড়িটি (নারায়ণগঞ্জ-ঠ-১১-০০২১) দ্রুতগতিতে এসে ওয়াহিদকে চাপা দেয়। এসময় গাড়িতে থাকা এসিল্যান্ড মো. ইব্রাহিম ও গাড়ি চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট লেখা ছিল। ওয়াহিদকে আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়। 

এ ঘটনায় এসিল্যান্ড  ইব্রাহিমকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

নিহতের ভাতিজা যোবায়ের হোসেন জানান, তার চাচা ওয়াহিদ হোসেন দিলীপ পৌরসভার কামাল ভূঁইয়া মার্কেটে দোকান নিয়ে টাইলস ব্যবসা করেন। ঘটনার জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন তিনি। 

সূত্র জানায়, উপজেলার সাদিপুর ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসায় গভর্নিংবডির নির্বাচনে দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে এসিল্যান্ড মো. ইব্রাহিম, এসিল্যান্ড কার্যালয়ের প্রধান সহকারী দিপাল দেবনাথ ও কর্মচারী সোহানকে বহন করে গাড়িটি দ্রুত গতিতে এসে আমিনপুর এলাকায় গাড়িটি রাস্তার পাশে থাকা টাইলস ব্যবসায়ী ওয়াহিদকে চাপা দেয়। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামান জানান, তদন্তের পর বিস্তারিত বলা যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তা গ্রহণ করা হবে। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, নিহত পরিবারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এসিল্যান্ডের গাড়ির চালকের গাফলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর