নার্সের সিজারে প্রসূতির মৃত্যুর পর মরদেহ ফেলে পলায়ন 

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১১:৫১ এএম

হাসপাতালে চিকিৎসক ছাড়াই নার্স দিয়ে সিজার করানোর পর অতিরিক্ত রক্তক্ষরণে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

প্রসূতির মৃত্যুর পরপরই হাসপাতালের মালিক, কর্মকর্তা,কর্মচারী ডাক্তার ও নার্সরা পালিয়ে গেছেন।

ঘটনার পর স্বজনেরা গিয়ে ওই হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। এ সময় আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার রাত সাড়ে নয়টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

অপারেশনে মৃত নারীর নাম ইয়াসমিন আক্তার (৩০)। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আসাদুল্লাহর স্ত্রী।

ইয়াসমিনের মা রাজিয়া আক্তার বলেন, দুপুর ১২টার দিকে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জানায়, মাগরিবের নামাজের পরপরই সিজার করা হবে।

এই বলে হাসপাতাল থেকে স্বজনদের বিদায় দেওয়া হয়। শুধু রাজিয়া আক্তার হাসপাতালের বাইরে অপেক্ষায় ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে জানানো হয়, মেয়ের ছেলে সন্তান হয়েছে।

মা দ্রুত মেয়ের কাছে গিয়ে দেখেন প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তখন স্বজনদের খবর দিলে তাঁরা হাসপাতালে ছুটে আসেন।

ইয়াসমিনের স্বজনরা কর্তব্যরত নার্সকে চিকিৎসা দেওয়ার অনুরোধ করলেও তারা কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ উঠেছে।

এই অবস্থার মধ্যেই রাত সাড়ে নয়টার দিকে ইয়াসমিনের অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ রেফার্ডের নাম করে অ্যাম্বুলেন্সে মরদেহ তুলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

প্রসূতির মামা জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে নয়টায় দিকে গিয়ে দেখি, হাসপাতালের প্রধান ফটকের সামনে অ্যাম্বুলেন্সে মরদেহ রাখা। আর এরি মধ্যে হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসক, নার্স ও মালিক পক্ষের লোকজন।

তিনি বলেন, যতদূর জানতে পারছি, সিজারের সময় হাসপাতালে কোনো বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন না। ডাক্তার ছাড়া নার্স দিয়ে সিজারিয়ান অপারেশন করার কারণে আমার ভাগ্নি মারা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।

মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে এর আগেও অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম।

এদিকে লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক মো. পারভেজ হোসেনের ব্যক্তিগত ফোন নম্বরে কয়েকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। হাসপাতালে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

এদিকে মৃত ইয়াসমিন আক্তারের নবজাতক পুত্রকে পাশের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ইকরা নামে ১০ বছরের কন্যাও রেখে গেছেন তিনি।

খবর পেয়েই মধ্যরাতে হাসপাতালে উপস্থিত হন শ্রীপুরের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা।

সাংবাদিকদের তিনি বলেন, হাসপাতালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরবি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর