আড়াই ঘন্টা পর সচল ঢাকা-আরিচা সড়ক

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম

সাভারের পাঁচ গাড়িতে ভয়াবহ আগুনে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবার যান চলাচল শুরু হয়েছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-আরিচা মহাসড়কে।

মঙ্গলবার সকাল আটটার পরে মহাসড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর আগে ভোর পৌনে ছয়টার দিকে পাঁচ গাড়িতে আগুনের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেয়া হয়।

সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে পাঁচটি গাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল আকতার।

আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন একজন, দগ্ধ আরো অন্তত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল পৌনে ছয়টার দিকে জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়।

এ সময় মহাসড়কেই আগুনে পুড়ে একজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া না গেলেও তিনি ট্রাক শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

দগ্ধ তিনজনকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠানো হয়েছে। 

আরবি
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আদালা স্থানে যাত্রীবাহী দুটি বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করেছে ছিনতাইকারীরা।
সাভারে তেলের লরি উল্টে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে। হাসপাতালে ভর্তি আটজনের মধ্যে আরো চারজন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।
রাজধানীর ডেমরায় গ্যারেজে দাঁড় করিয়ে রাখা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় দুর্ঘটনা ঘটলো সাভার এলাকায়।
ঈদযাত্রায় ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে মানুষের নিরাপত্তা জোরদার ও যানজট নিরসনে ১২০০ পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান। এদের মধ্যে আট শতাধিক পোশাকধারী পুলিশ ও...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর