কর্মচারীকে অজ্ঞান করে এজেন্ট ব্যাংক থেকে টাকা লুট

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৪:১৩ পিএম

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে কর্মচারীকে অজ্ঞান টাকা লুটের ঘটনা ঘটেছে। ওই কর্মচারীকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার শিবপুর গলাকাটা বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম সাগর শেখ (২৭)। তিনি এজেন্ট ব্যাংকিংয়ের ওই শাখা কর্মরত।

স্থানীয়রা জানান, এজেন্ট বিপ্লব হোসেন ওই শাখার পরিচালনা করে আসছেন। দুপুরে সাগর শেখ কাজ করছিলেন। এসময় অজ্ঞাতরা ব্যাংকে প্রবেশ করে তাকে অজ্ঞান করে। আশেপাশের লোকজন টের পাওয়ার আগেই তারা ব্যাংক থেকে টাকা লুটে পালিয়ে যায়। 

তারা জানান, ঘটনার আগে ব্যাংকে অজ্ঞাত দুই জনকে প্রবেশ করতে দেখেছিলেন। তবে তারাই যে এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত নয়। তবে তাদের প্রবেশের কিছুক্ষণ পরে সাগরকে অজ্ঞান অবস্থায় দেখা যায়। 

ব্যাংক এজেন্ট বিপ্লব হোসেন জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ বিছিন্ন পাওয়া গেছে। এগুলো বিছিন্ন করেই ডাকাতি করেছে বলে ধারণা করা  হচ্ছে। তবে কত টাকা লুট হয়েছে তা সঠিক ভাবে জানাতে পারেন নাই বিপ্লব। 

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, ব্যাংক কর্মচারীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে কিছু খাইয়ে অজ্ঞান করা হয়েছে, নাকি চোখে চেতনানাশক স্প্রে করা হয়েছে তা নিশ্চিত হতে সময় লাগবে। 

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ উজ্জল দত্ত জানান, খরব পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে ভর্তি কর্মচারী সুস্থ হলে তার কাছ থেকে তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। তবে পুলিশের তদন্ত শুরু হয়েছে।

একাত্তর/এসি
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর