সারাদেশে মহাঅষ্টমীর পূন্যস্নান উৎসব অনুষ্ঠিত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৬:০২ পিএম

পাপ মোচনের আশা নিয়ে নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্রে স্নানোৎসবে অংশ নিয়েছেন সনাতন ধর্মে বিশ্বাসীরা। আর, চৈত্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথীতে প্রতিবছর অষ্টমী স্নানের আয়োজন করা হয়েছে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জসহ দেশের নানা জায়গায়। দুই দিনের স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল নামে। 

নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্রে মহাষ্টমী পুণ্যস্নানের উৎসব শুরু হয় সোমবার বিকেলে। চলবে মঙ্গলবার বিকেল পর্যন্ত। দুই দিনের এই স্নানোৎসবে যোগ দিয়েছেন ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশের পুণ্যার্থীরা। 

স্নান উৎসবের নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ পরিষ্কার পরিচ্ছন্ন কলা হয়েছে স্ননের স্থান। তবে লোকজ মেলা বন্ধ রাখার নির্দেশনা থাকলেও রাস্তার দুই পাশেই বসেছে মেলা।

ময়মনসিংহ

মন্ত্র উচ্চারণে পাপ মুক্তির আশায় হাজার হাজার পূন্যার্থী অষ্টমী স্নানে জড়ো হয় ময়মনসিংহে পুরনো ব্রহ্মপুত্রের আটটি ঘাটে। 

জামালপুর 

জামালপুরেও ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে অষ্টমী স্নানে ঢল নামে। ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা নদীতে ভাসিয়ে স্নান করেন পূন্যার্থীরা। এবারও দয়াময়ী মন্দিরের সামনে বসেছে তিন দিনের মেলা। 

ভৈরব

ভৈরবের পঞ্চবটি এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ভোর থেকে নানা বয়সী মানুষ এসেছেন পূণ্যস্নানে। আর স্নান উপলক্ষে জমে উঠেছে মেলা।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদেও অষ্টমী স্নানে পূণ্যার্থীদের ঢল নেমেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, অষ্টমী স্নানকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক ব্যবস্থা।

ভোলা

মঙ্গলবার ভোলায় মেঘনা নদীতে ভোর ছয়টা থেকে অষ্টমীর পুণ্যস্নানে অংশ নেয় অসংখ্য মানুষ। 

মেঘনার এই স্থানটিতে পূণ্যার্থীদের স্নানের জন্য ঘাট নির্মাণের দাবি জানান জেলা পূজা উদযাপন পরিষদ। 

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে পূণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হলো দুবলারচরের দু'দিনের রাস উৎসব।মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে সুর্য ওঠার আগেই বঙ্গোপসাগরের নোনা জলে পাপ মোচনের আশায় স্নান করেন অসংখ্য তীর্থযাত্রী। এর আগে...
ঢাকায় কুমারী পূজা না হলেও এবার মহা অষ্টমীতে ঢাকার বাইরে যথাযোগ্য মর্যাদায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অষ্টমীর আনুষ্ঠানিকতা ছিল বিহিত পূজা আর চণ্ডী পাঠ।বুধবার সকালে চট্টগ্রামের পাথরঘাটার...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর