মহা অষ্টমীতে ঢাকার বাইরে কুমারী পূজা অনুষ্ঠিত

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৫:৪৮ পিএম

ঢাকায় কুমারী পূজা না হলেও এবার মহা অষ্টমীতে ঢাকার বাইরে যথাযোগ্য মর্যাদায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অষ্টমীর আনুষ্ঠানিকতা ছিল বিহিত পূজা আর চণ্ডী পাঠ।

বুধবার সকালে চট্টগ্রামের পাথরঘাটার রাধাগোবিন্দ শান্তনেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এবার ছয় বছরের প্রীত ধর কুমারীর আসন অলঙ্কৃত করে। মন্ত্রোচ্চারণ, ফুল ও বেলপাতার আশীর্বাদ দিয়ে পূজা করেন ভক্তরা।

এছাড়াও মণ্ডপগুলোতে অষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা করে দেবী দুর্গার প্রতি অঞ্জলি দেন সনাতন ধর্মাবলম্বীরা।

রাজশাহীর ত্রিনয়নী পূজামণ্ডপে সকাল থেকেই ছিলো ভক্তদের ঢল। বেলা ১১টায় দেবীর আসনে বসানো হয় ছয় বছরের ইন্দুপ্রভা দাস তিতলীকে। 

সকাল থেকে অঞ্জলি আর উলুধ্বনি দিয়ে অষ্টমী পূজা শুরু হয় রংপুরের মণ্ডপে মণ্ডপে। পূজার উৎসবকে নির্বিঘ্ন করতে শহরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।

সকাল সাড়ে দশটা থেকে পূজা শুরু হয় বরিশালের পূজা মণ্ডপগুলোতে। অষ্টমীর বিহিত পূজার পর দেবীকে অঞ্জলি দেন ভক্তরা। 

শঙ্খ, উলুধ্বনি, ঢাকের বাদ্য, চণ্ডী পাঠ করে শুরু হয় মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। পরে কুমারী পূজা দিতে ভক্তদের ঢল নামে মণ্ডপগুলোতে 

বাগেরহাটে ১০০ বছরের পুরনো শালতলা শ্রীশ্রী হরিসভা মন্দিরে অনুষ্ঠিত হয় মহাষ্টমী। পরে ফুল-বেলপাতা নিয়ে দেবীর পায়ে অঞ্জলি দিয়েছেন। এ সময় ঢাকের বাজনা, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠে মণ্ডপগুলো।

মানিকগঞ্জের মণ্ডপগুলোতে সকালেই শুরু হয় চণ্ডীপাঠ, অঞ্জলি আর কল্পারম্ভের পূজা। নওগাঁয় দেবীকে পূজার অর্ঘ দিয়ে শুরু হয় অষ্টমীর পূজা। জেলার ৮১৭টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে পূজা।



একাত্তর/এআর

জামালপুরেও ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে অষ্টমী স্নানে ঢল নামে। ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা নদীতে ভাসিয়ে স্নান করেন পূন্যার্থীরা। এবারও দয়াময়ী মন্দিরের সামনে বসেছে তিন দিনের মেলা। 
করোনা মহামারির কারণে দুই বছর পর নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হলো।নগরীর চাষাঢ়া রাম কৃষ্ণ মিশন আশ্রমে সোমবার (৩ অক্টোবর) বেলা এগারটা থেকে শুরু হওয়া কুমারী পূজায় হিন্দু সম্প্রদায়ের...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর