পুণ্যস্নানের মধ্যেদিয়ে শেষ হলো দুবলারচরের রাস উৎসব

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১২:৩২ পিএম

বঙ্গোপসাগরে পূণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হলো দুবলারচরের দু'দিনের রাস উৎসব।

মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে সুর্য ওঠার আগেই বঙ্গোপসাগরের নোনা জলে পাপ মোচনের আশায় স্নান করেন অসংখ্য তীর্থযাত্রী। 

এর আগে রোববার ও সোমবার দুবলার আলোরকোলের অস্থায়ী মন্দিরে অনুষ্ঠিত হয় রাস পূজার নানা আনুষ্ঠানিকতা। রোববার শুরু হওয়া এ রাস উৎসব শেষ হয় মঙ্গলবার প্রত্যুষে স্নানের মধ্যদিয়ে। স্নান শেষে তীর্থযাত্রীরা যে যার মতো করে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বী অন্যতম রাস উৎসব। 

প্রায় শত বছর ধরে প্রতি কার্তিক মাসের ভরা পূর্ণিমার তিথিতে এ রাস উৎসব হয়ে আসছে দুবলার চরে। তবে করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত কয়েক বছর ধরে শুধু রাসের পূজা ও স্নান হচ্ছে, বন্ধ রয়েছে মেলার আয়োজন। এবারও তাই হয়েছে। 

image


সনাতন ধর্ম মতে, রাস হল জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। কার্তিক মাসের পূর্ণিমাই রাসপূর্ণিমা। রাস মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কামপ্রবৃত্তিসমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে। 

আরও পড়ুন: বাগেরহাটে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষ, দাদা-নাতিসহ নিহত তিন

প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। গোপিনীদের নাচ ও শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্রভূমি। পরবর্তীকালে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রীচৈতন্যদেব নাম-সঙ্কীর্তনের মধ্য দিয়ে রাস মহোৎসবে পরিণত করেন।  


একাত্তর/আরবিএস  

দুবলারচরে চরে আগামী আট এপ্রিল শেষ হচ্ছে শুঁটকি মৌসুম। কিন্তু এই মৌসুম শেষ হওয়ার আগ দিয়ে উত্তাল হয়েছে সাগর। অসময়ে সাগরের এমন আচরণে দুবলারচরে ছয় দিন যাবত মাছ ধরা বন্ধ রয়েছে। এতে ক্ষতি মুখে পড়েছে...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীতে শুরু হলো দেশের সর্ববৃহৎ সামুদ্রিক মাছের শুঁটকি উৎপাদন মৌসুম। সাগরতীর দুবলার বিশেষ টহল ফাঁড়ির অধীন চারটি চরে ৩১ মার্চ পর্যন্ত চলবে শুঁটকি উৎপাদন।...
আগামী ১৪ নভেম্বর থেকে দুবলারচরের আলোরকোলে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবের শেষ হবে ১৬ নভেম্বর পূণ্যার্থীদের সমুদ্র স্নানের মধ্য দিয়ে।...
জামালপুরেও ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে অষ্টমী স্নানে ঢল নামে। ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা নদীতে ভাসিয়ে স্নান করেন পূন্যার্থীরা। এবারও দয়াময়ী মন্দিরের সামনে বসেছে তিন দিনের মেলা। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর