ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, বেঁচে গেলো মেয়ে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার আট বছর বয়সের এক শিশু।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের পুনিয়াউট রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রায়হান (৩৫)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে। রায়হান ওই এলাকাতে ভাড়ায় থাকতেন। আহত মেয়ের নাম জাহান ইফতি (৮)।

স্থানীয়রা জানান, রায়হান ঈদের ছুটি শেষে বাড়ি ফিরে রাতে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে ‍রিকশার করে বাড়ি ফিরছিলেন। তাদের রিকশা রেল ক্রসিং দিয়ে পার হওয়ায় সময় নোয়াখালী মেইল ট্রেন ধাক্কা দেয়। এসময় রায়হান ও তার মেয়ে আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া রেলওয়ে জংশন থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর