হেফাজত নেতা মামুনুল হকের কারামুক্তি

আপডেট : ০৩ মে ২০২৪, ০৫:২৪ পিএম

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুক্রবার সকাল ১১টায় কাশিমপুর উচ্চ-নিরাপত্তা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানান সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

জেল সুপার জানান, বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাইবাছাই শেষে শুক্রবার সকাল ১১টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

মামুনুলের বিরুদ্ধে ঢাকায় এবং ঢাকার বাইরে মোট ৪১টি মামলা রয়েছে। সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন তিনি।

মামুনুল হক মুক্তি পাচ্ছেন- এমন খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের সামনে তার কিছু সমর্থক ভিড় করলেও শুক্রবার তার মুক্তির সময়ে কারাগারের সামনে তেমন কাউকে দেখা যায়নি। 

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে মামুনুল হক ও তার কথিত স্ত্রীকে অবরুদ্ধ করে ছাত্রলীগ-যুবলীগ। পরে খবর পয়ে পুলিশ গিয়ে ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজত ও মাদ্রাসার ছাত্ররা রিসোর্টে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়।

ওই ঘটনার ১৫ দিন পর মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশ গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

রিসোর্টকাণ্ডের ২৭ দিন পর ২০২১ সালের ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় হাজির হয়ে ওই নারী মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

খেলাফত মজলিস ও মামুনুল হকের পারিবার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের আগ পর্যন্ত মামুনুল হকের বিরুদ্ধে ১১টি মামলা ছিল। সবগুলোতে তিনি জামিনে ছিলেন। ২০২১ সালে গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে আরও ৩০টি মামলা হয়।

 

একাত্তর/জো
মাওলানা মুহিবুল্লাহ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি না দেওয়া এবং আটক রেখে জেলার ও জেল সুপার কর্তৃক আদালতের রায় অবমাননার প্রতিবাদে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যানারে বিক্ষোভ ও...
নিজেরা নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়ার সুযোগে ফ্যাসিবাদ আবার বাংলাদেশে পুনর্বাসিত হলে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের...
অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। আপনাদের যে দায়িত্ব, সে...
ভারতে ইলিশ মাছ রপ্তানির বিরোধিতা করে খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মামনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে না। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর