মাঠে স্বামীকে খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২৪, ০৭:২০ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জে সয়াবিন ক্ষেতে কাজ করতে থাকা স্বামীকে দুপুরের খাবার দিতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ কুলসুম বেগম (৩৮) বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী।

স্থানীয়রা জানায়,  সকাল থেকে সয়াবিন ক্ষেতে কাজ করছিলেন নেছার উদ্দিন মাঝি। দুপুরে কুলসুম বেগম স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে গিয়েছিলেন সয়াবিন ক্ষেতে। এসময় হঠাৎ করেই বজ্রপাত ও ঝড় শুরু হয়। একটি বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম ঘটনাস্থলেই মারা যান।

চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন জানান, দুপুরে বজ্রপাতের আঘাতে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানানো হয়েছে। এসময়ে সারাদেশে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে। এজন্য সকলেরই সতর্ক থাকা উচিত বলেও বলেন তিনি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, বজ্রপাতের গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার মরদেহ চাঁদপুর হাসপাতালে রয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর