ধামরাইয়ে হেলে পড়েছে চার তলা ভবন

আপডেট : ১১ মে ২০২৪, ১০:৩৫ পিএম

ঢাকার ধামরাইয়ে চার তলা একটি ভবন পাশের ছয় তলা ভবনের গায়ে হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার ধামরাই পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বিকেলে ধামরাই পৌরসভার ঢুলিভিটার ধানসিঁড়ি এলাকায় জিয়াউর রহমান শিকদারের মালিকানাধীন চার তলা ভবনটি পাশের একটি ছয় তলা ভবনের ওপর হেলে পড়ে। স্থানীয়রা বিষয়টি বাড়ির মালিকসহ ফায়ার সার্ভিসকে জানালো দ্রুত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এর বাসিন্দাদের উদ্ধার করা হয়।

এ নিয়ে হেলে পড়া ভবনের মালিক জিয়াউর রহমান সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ঝুঁকিপূর্ণ ভবনের সবাইকে সরিয়ে নিয়েছেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

একাত্তর/আরএ
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন পেয়ে জামালপুরের ইসলামপুরে গাছে উঠে মাথা ঘুরে আটকে পড়া এক বৃদ্ধকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর