জাহাজে ভয়াবহ আগুন, একের পর এক তেলের ড্রাম বিস্ফোরণ

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৩:০১ পিএম

বুড়িগঙ্গা নদীতে আগুনে পুড়ছে একটি জাহাজ, যা নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। 

ফায়ারের সার্ভিস থেকে জানানো হয়েছে, দুপুর একটা ৩২ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি জাহাজে আগুন লাগার খবর পায় তারা। ছয় মিনিটের মধ্যেই দমকলকর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। 

ফতুল্লা বাজারের পাশেই ঘটনাস্থলে প্রথমে চারটি গেলেও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয় বলে জানানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আগুন লাগ জাহাজে তেলের ড্রাম ভর্তি ছিল। আগুনে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হতে শুরু। আর আগুন লাগার সঙ্গে সঙ্গে কালো ধোয়ায় চেয়ে যায় চারিদিক।  

ড্রাম বিস্ফোরণের বিকট আশপাশের বিভিন্ন স্থাপনা কেঁপে উঠে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ওই জাহাজে চার শ্রমিক ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এদের তিনজন সাঁতরে কিনারে উঠে পড়েন। একজন নিখোঁজ রয়েছেন। 

সরকারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ডিপোর জেটির সংলগ্ন নদীতেই আগুনের ঘটনা ঘটেছে। ডিপো থেকে তেলের ড্রাম নিয়ে ওই জাহাজ বরিশালের যাওয়ার কথা বলে সাংবাদিকদের জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।

জাহাজটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল বলেও জানান তিনি। এর প্রায় সব ড্রামই বিস্ফোরিত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 

আরবি
বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনার রেশ ও ক্ষোভের মধ্যেই এবার নারায়ণগঞ্জে আরেকটি নৃশংস শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। জেলার সদর উপজেলার ফতুল্লা থানার...
নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ ব্যবসায়ীকে তার নিজ প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চানমারী এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামের...
নারায়ণগঞ্জের একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর