মাটির কলস ভর্তি গ্রেনেড সদৃশ বস্তু, তোলপাড়

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০২:৫২ পিএম

গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে থাকা একটি কলস ভর্তি কয়েকটি গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই বস্তুগুলো গ্রেনেড মনে হলেও খবর পেয়েছে কাজ শুরু করেছে ঢাকার বোম্ব ডিসপোসেবল ইউনিট।

সোমবার সকালে সিটির মেট্রো থানার জোড়াপুকুর পাড় এলাকা থেকে ওই বস্তুগুলো উদ্ধার করা হয়।  

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফায়েল করিম জানান, জমির মালিক আবুল কাশেম সম্প্রতি ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। সকাল ১০টার দিকে মাটির খনন করার পর গর্তের মধ্যে একটি মাটির কলসের ভেতর গ্রেনেড সদৃশ কয়েকটি বস্তু দেখা যায়। পরে বিষয়টি পুলিশে জানান। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ওই বস্তুগুলো গ্রেনেড বলে ধারনা করা হচ্ছে। তবে নিরাপত্তার জন্য এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া এবং সীমানা ঘেরা জমির গেটে তালাবদ্ধ করে রাখা হয়েছে। 

তিনি জানান, পরে ঢাকায় বোম্ব ডিসপোসেবল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বস্তুগুলো পরীক্ষা করছেন।

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর