মেয়েদের ট্রেন দেখাতে গিয়ে কাটা পড়লো মাও

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৯:০২ পিএম

নরসিংদীতে মেয়েদের ট্রেন দেখাতে গিয়ে এক গৃহবধূ ও শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক শিশু। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। 

শনিবার বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জেলার শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফেরচরের জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা বেগম (৩০) ও তার দুই বছর বয়সী কন্যা মায়মুনা আক্তার। এসময় গুরুত্বর আহত হয় তার অপর কন্যা সিনহা আক্তার (৬)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সাবিনা দুই মেয়েকে নিয়ে নরসিংদীতে কেনাকাটা করতে আসেন। বাড়ি ফেরার সময় শিশুদের ট্রেন দেখাতে স্টেশন এলাকায় যান। এক পর্যায়ে বড় মেয়ে সিনহা মোবাইল ফোনে ছবি তুলতে তুলতে রেললাইনে চলে যায়। এসময় হঠাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী সূবর্ণা এক্সপ্রেস চলে আসে। তখন কোলে থাকা শিশুকে নিয়ে সিনহাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন মা। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা ও কোলের শিশুটি নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সিনহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় পাঠান। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, কারণ অনুসন্ধানসহ বিস্তারিত জানান চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর