২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজী টায়ারের আগুন

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৮:৫১ পিএম

অবশেষে নিয়ন্ত্রণে এসেছে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানার আগুন। প্রায় ২২ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রোববার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। দুপুর থেকে চলে লুটপাট। সোমবার বিকেলেও কারখানার মূল চত্বরের বাইরের অংশে লুটপাট চলতে দেখা গেছে৷

রোববার রাত ১০টা ৩৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ১১টা ৪০ বেজে যায়। এরপর থেকে তারা অগ্নিনির্বাপণে কাজ শুরু করে তারা।

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের ফায়ার সার্ভিসের পরিচালক রেজাউল করিম বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি। পুরোপুরি না নেভা পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম চলবে।

রেজাউল করিম বলেন, সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। তবে আগুন আর ছড়াবে না বলে আশা করছি। যেহেতু টায়ার তৈরির কাঁচামাল ও রাসায়নিক অত্যন্ত দাহ্য, সেই কারণে আগুন নেভাতে সময় লাগছে।

আগুনে হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিকটিম লিস্ট তৈরির দায়িত্ব স্থানীয় প্রশাসন ও পুলিশের। আগুন নির্বাপণ করা আমাদের প্রথম দায়িত্ব। আমরা সকাল পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছি। তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী৷ তার গ্রেপ্তারের খবর পেয়ে বিকেলে একদল লোক গাজীর টায়ার প্রস্তুতকারী কারখানাটিতে হামলা চালায় এবং লুটপাট শুরু করে৷

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক দফায় গাজীর রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিলো।

কেএসএইচ
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর