গাজী টায়ারসে আগুন: শুরু হয়নি নিখোঁজদের উদ্ধার অভিযান

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০১:৩১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ারস কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও নিখোঁজদের উদ্ধার অভিযান কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। 

আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার খবর দেয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক ( প্রশিক্ষণ) লে. কর্নেল রেজাউল করিম। 

মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিসের সাত ইউনিট ভবনটির আগুনের তাপমাত্রা স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে। আগুনে পুড়ে পুরো ভবনটির অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনো ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। 

এদিকে  সকাল থেকেই নিখোঁজদের স্বজনরা কারখানার ভেতরে ও বাইরে এসে ভিড় জমাতে থাকে। নিখোঁজদের উদ্ধার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। 

দেশের অন্যতম বড় এ টায়ার কারখানার আগুনে এখন পর্যন্ত ১৭৪ জন নিখোঁজের দাবি স্বজনরা জানিয়েছেন বলে ডেইলি স্টারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

রোববার রাত সাড়ে ১০ টারদিকে গাজী টায়ারস কারখানায় কয়েকশ লোক প্রবেশ করে লুটপাট শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেন।

মুহূর্তে আগুন পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, আদমজী ইপিজেড, আড়াইহাজার, নরসিংদী, কাঞ্চন, হাজীগঞ্জ, ঢাকার সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের ১২টি প্রায় ২১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কারখানাটির মালিক আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী৷ রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের এ নেতা৷

'গ্রেপ্তারের খবর তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়৷ দুপুরের দিকে টায়ার প্রস্তুতকারী কারখানাটির অদূরে একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। এ ঘোষণার পর কয়েকশ মানুষ জড়ো হন কারখানাটির সামনে, শুরু হয় লুটপাট,' উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।  

এদিকে ফায়ার সার্ভিসে সহকারী পরিচালক মানিকুজ্জামান জানান, আগুন দীর্ঘস্থায়ী হওয়ার কারণে ভবনটি একেবারে অকেজো হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোয়া ও তাপের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে প্রবেশ করতে পারছে না।

'তারা পানি নিয়ে তাপ নিয়ন্ত্রণ ও ধোঁয়া কমিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। তাপ নিয়ন্ত্রণ ও ধোঁয়া কমে গেলে উদ্ধার অভিযান শুরু হবে,' বলেন তিনি। 

আরবি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর