গাজীপুরে ফিল্মিস্টাইলে ব্যাংকের টাকা ছিনতাই, আহত চার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ এএম

গাজীপুরে সোনালী ব্যাংকের একটি উপশাখা থেকে টাকা নিয়ে মূল শাখায় জমা দিতে যাওয়ার সময় দুর্বৃত্তরা ফিল্মিস্টাইলে হামলা করে সব টাকা ছিনিয়ে নিয়েছে। এসময় প্রথমে তারা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে দুই ব্যাংক কর্মকর্তাসহ দুই আনসার সদস্যকে কুপিয়ে আহত করে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

রোববার বিকেলে শহরের রথখোলা এলাকার শহীদ বরকত স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯), ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭), আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)। 

সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান জানান, বিকেলে প্রতি দিনের মতো গাজীপুরের তাজউদ্দীন মেডিক্যালে সোনালী ব্যাংকের উপশাখা থেকে ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে অটোরিকশায় ওই চার জন ব্যাংকের মূল শাখায় যাচ্ছিলেন।

সাত লাখের কিছু বেশি টাকা ছিনতাই হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই এলাকায় পৌঁছালে ছয়টি মোটরসাইকেল যোগে ১০/১২ জন যুবক অটোরিকশার গতিরোধ এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে যুবকরা ফাঁকা গুলি করে আতঙ্কের সৃষ্টি করে। তারপর ওই চার জনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে ওই হাসপাতালে পাঠায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর