গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুরে আটক ৮

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগে আট জনকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার বিকেলে কোনাবাড়ী থানার আমবাগ পিএন কম্পোজিট লিমিটেড পোশাক কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- সজিব (২২), আলাউদ্দিন (২০), মঞ্জু (৩১), সম্রাট (২২), মোশাররফ হোসেন (২০), শাকিল (২৩), হৃদয় মন্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। আটকের পর তাদের কোনাবাড়ী থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আটক হওয়া আটজনই পোশাক কারখানার শ্রমিক কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, সোমবার দুপুরে এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং দুপুরে পর হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে। তারা কারখানার সামনের কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের পি এন কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে মূল ফটক ভাঙচুরের চেষ্টা করে ও ভবনের জানালার গ্লাস ভাঙচুর করে।

এসময় শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এসময় ভবনের জানালার কয়েকটি কাঁচ ভাঙচুর করে শ্রমিকেরা। আরো ভাঙচুরের চেষ্টা করলে আটজনকে আটক করা হয়।

কেএসএইচ
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর