বেতন পেলেন টিএনজেডের শ্রমিকরা, কারখানা খুলছে শনিবার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

বেতনের দাবিতে টানা তিন দিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ-বিক্ষোভ করা টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা বকেয়া বেতন পেয়েছেন। তাদের এক মাসের পাওনা বাবদ মোট সাত কোটি ৬৮ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এরই মধ্যে বিচ্ছিন্ন থাকা কারখানার বিদ্যুৎ ও গ্যাস লাইনের সংযোগ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশা, শনিবার থেকে কারখানায় উৎপাদন কাজ আবারও শুরু করা হবে। 

কারখানার চেয়ারম্যান মো. হেদায়েতুল হক জানান, শ্রমিক কর্মচারীরা বেতন পেয়ে খুবই খুশি। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় কাজ ছাড়াই তাদের বেতনের ওই টাকা দিতে হয়েছে। 

তার আশা, শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে কারখানায় উৎপাদন কার্যক্রম আবারও শুরু করা যাবে। আর এক মাসের বেতন নির্ধারিত সময় পরিশোধ করা হবে।

এদিকে টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি (তদন্ত) নন্দ লাল জানান, শুক্রবার থাকায় শনি অথবা রোববার তাকে রিমান্ডে আনা হবে। 

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম লাবনী আক্তার শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের বেতনের টাকা না দিয়ে পাঁচ কোটি টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগ এবং শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের উসকানি দিয়ে জানমাল ও সম্পদের ক্ষতি সাধন, জননিরাপত্তার হুমকি সৃষ্টির অভিযোগে ওই মামলা দুটি হয়েছে।

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর