পাঁচ ঘণ্টায় মেঘনা গ্রুপের টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেস টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা, নারায়ণগঞ্জ এবং কোম্পানির নিজস্ব ফায়ার ইউনিটসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টা ওই আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপপরিচালক সালাউদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পুরোপুরি নিভে যায়নি।

কারখানা সংশ্লিষ্টরা বিদ্যুতের শটসার্কিট থেকে এই আগুন লাগতে পারে জানিয়ে কয়েকশ’ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন।

এদিকে আগুনের ঘটনায় কয়েকশ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শিল্পগ্রুপটির চেয়াম্যান ও এমটি মোস্তফা কামাল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা স্টেশন অফিসার খাইরুল ইসলাম জানান, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।

এর আগে সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার মেঘনাঘাট ঝাউচর এলাকায় অবস্থিত কারখানাটিতে এই আগুন লাগে। টিস্যু কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে চারদিকে তা  ছড়িয়ে পড়ে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর