হত্যা মামলায় শাজাহান-গোলাপ কারাগারে, মুক্তির দাবিতে স্লোগান

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের দুই হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদ উল হাসান চৌধুরী।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই দুই সংসদের উপস্থিতিতে জামিন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুর পৌর শহরের লেকপাড়ে ত্রিমুখী সংঘর্ষে দীপ্ত দে নামে এক শিক্ষার্থী মারা যায়। এছাড়া সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়রের খাগছাড়ায় যুবলীগ-ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে তাওহীদ সন্ন্যামাত নামে আরেক যুবক নিহত হয়। ওই দুই ঘটনায় পৃথক দুটো মামলা হয়।

দুই মামলাতেই সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান গোলাপকে আসামি করা হয়।

মামলাগুলোতে অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে রোববার সকাল ১১টার দিকে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করা হয়। কিন্তু মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল আদালতের হাকিম শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এসময় আদালতে সরকারি কৌঁসুলি উপস্থিত ছিলেন।

পরে আসামিদের মাদারীপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতে শাজাহান খান ও ড. গোলাপের সমর্থকরা জড়ো হয়ে তাদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। এসময় পুলিশকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয়।

এ ঘটনায় সরকারি কৌঁসুলি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাড. বাবুল আখতার জানান, আসামিরা ন্যায় বিচার পাচ্ছেন না।

একাত্তর/আরএ
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর