গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত তিন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম

গাজীপুরে ইট বহনকারী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের মধ্যে দুই জন অটোরিকশার যাত্রী এবং একজন চালক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নয়ানগর এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায়, সূত্রাপুর এলাকার বাসুদেব দাসের ছেলে সুদেব সুদেব দাস এবং বড়গোবিন্দপুর এলাকার অটোচালক করিম মিয়া। আহতের নাম রিপন মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জৈনা বাজার থেকে কালিয়াকৈরের উদ্দেশে ছেড়ে আসা অটোরিকশাটি ওই এলাকায় পৌঁছালে ইট বোঝা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অয়ন মারা যান। গুরুতর অবস্থায় তিন জনকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক করিম মিয়া ও সুদেব রায়কে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিপন মিয়াকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফজিলাতুন্নেসা হাসপাতালে রেফার করা হয়।

কালিয়াকৈর থানার এসআই মো. জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি মরদেহ উদ্ধার করি। জানতে পারি, হাসপাতালে নেওয়ার পর আরও দুই জন মারা গেছে। ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর