থানায় ঢুকে আসামি ছিনতাই

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ এএম

মুন্সীগঞ্জে আটকের পর থানা থেকে মামলার এজাহারভুক্ত আসামি এক যুবদল নেতাকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের ভাষ্য, তাকে ছাড়াতে যুবদল নেতাদের চাপ পুলিশ মেনে না নিলে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম তরিকুল। শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার বাসিন্দা তরিকুল উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। 

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর থানায় আসামি ছিনিয়ে নেওয়ার এই ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যার দিকে ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গ্রেপ্তারের পর রাতে উপজেলা যুবদল আহ্বায়ক জয়নাল আবেদিন জেমস ও সদস্য সচিব মামুনূর রশীদ এবং কর্মীরা শ্রীনগর থানায় ঢুকে আসামি গ্রেপ্তারের কারণে হট্টগোল শুরু করে। এসময় তারা আসামি ছাড়তে চাপ দিতে থাকেন। দীর্ঘক্ষণ হট্টগোল শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীরা ওই আসামিকে ছিনিয়ে নেয়। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, থানায় হট্টগোলের সময় তিনি বিশৃঙ্খলাকারীদের বোঝানোর চেষ্টা করছিলেন। এর ফাঁকে আসামিকে তুলে নিয়ে মোটরসাইকেল যোগে চলে যায়। 

তাৎক্ষণিক আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং যুবদলের আহবায়ক ও সদস্য সচিবসহ আসামি ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এএসপি।

একাত্তর/এসি
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর