নারায়ণগঞ্জে পাইকারি আড়ত দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছয়

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম

নারায়ণগঞ্জে একটি পাইকারি আড়তের দখল দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় গুলি করাসহ, বাইক, গাড়ি ও অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয় জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় বিসমিল্লাহ পাইকারি আড়তের দখল নিয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এ নিয়ে সেলিম প্রধান ও মজিবুরের মধ্যে বিরোধ চলছে। ইউএনও কয়েকদিন আগে দুই পক্ষের লোকজনকে ডেকে আড়ত থেকে কোনো প্রকার টাকা তুলতে নিষেধ করেন। 

তারা জানান, এদিন মজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে গেলে সেলিমের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল ও গুলি ছোড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এক পক্ষ আরেক পক্ষের ১০টি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার পুড়িয়ে দেয় এবং একটি অফিসে ভাঙচুর ও আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, জড়িতদের আটকের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর