শিক্ষার্থীদের গলায় দা ঠেকিয়ে পিকনিকের চার বাসে ডাকাতি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

শিক্ষা সফরে যাওয়ার সময় টাঙ্গাইলে একটি মাধ্যমিক বিদ্যালয়ের চারটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা শিক্ষার্থী গলায় রামদা, ছুরি ঠেকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার লুট করেছে। একই স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের ভাষ্য, তারা ডাকাতি ঠেকাতে তৎপর রয়েছে। তবে স্থানীয়রা বলছেন অন্য কথা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী-ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস শিক্ষা সফরের উদ্দেশে নাটোর যাচ্ছিলো। ওই এলাকায় গজারি গাছ ফেলে তাদের বাস আটকায় একদল সশস্ত্র ডাকাত। পরে বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয়।

সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম রুবেল জানান, ডাকাত দলের কয়েকজন প্রথমে সড়কে গাছ ফেলে। পরে চালককে অস্ত্রে মুখে জিম্মি করে গাড়িতে ঢুকে গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করে। তখন বাসে থাকা শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আতঙ্কে যার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছে। 

এদিকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে একই স্থানে ডাকাতির শিকার হয়েছেন সাগরদিঘী এলাকার আজমত আলী নামের এক ব্যক্তি। ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ২০ হাজার টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা মো. জলিল মিয়া বলেন, সাগরদিঘী-ঘাটাইল সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাত হলেই এই সড়কটি আতঙ্কের নাম হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম লিটন ভুঁইয়া বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় ডাকাতরা বারবার একই জায়গায় হামলা চালাচ্ছে। আমরা রাতে চলাফেরা করতে ভয় পাই। এখানে একটা পুলিশ চেকপোস্ট স্থাপনের দাবি করেন তিনি।

ডাকাতির ঘটনায় পুলিশ তৎপর রয়েছেন বলে দাবি করেছেন গোপালপুর সার্কেলের এসপি মো. রাসেল রানা। তিনি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় আমরা তৎপর। স্থানীয়রা তথ্য দিয়ে সহযোগিতা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর